সংবাদ প্রতিবেদন
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ও কারাগারে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় একাধিক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছেন, যা মানবাধিকার সংগঠনগুলোকে শঙ্কিত করেছে।
সম্প্রতি খুলনায় কারাগারে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা আকতার শিকদার (৪৪)। এছাড়া, এর আগে যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ভাগিনা নিহত হন। গাইবান্ধা, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, নীলফামারীসহ একাধিক জেলায় কারাগারে বন্দিদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের তালিকা: (গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে)
- গাইবান্ধা: যৌথবাহিনীর অভিযানে ২ জন নিহত
- গোপালগঞ্জ: কারাগারে ২ জনের মৃত্যু
- বগুড়া: কারাগারে ৪ জন আওয়ামী লীগ নেতা নিহত
- সিরাজগঞ্জ: কারাগারে আওয়ামী লীগ নেতা নিহত
- গাজীপুর: কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
- নীলফামারী: কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
- নোয়াখালী: যৌথবাহিনীর অভিযানে ছাত্রদল নেতার মৃত্যু
- কুমিল্লা: যৌথবাহিনীর হাতে পাথুরিয়া ইউপি যুবদল আহ্বায়ক তৌহিদ নিহত
- শরীয়তপুর: ডিবির হাতে মিলন বেপারী নিহত
- ময়মনসিংহ: যৌথবাহিনীর হাতে যুবদল নেতা নিহত
- ব্রাহ্মণবাড়িয়া: সেনাবাহিনীর নির্যাতনে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ
এছাড়াও সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
পড়ুন: পাঁচ মাসে পুলিশ-যৌথবাহিনীর হেফাজতে মৃত্যু ১৭; আছে কারা হেফাজতে মৃত্যুর অভিযোগও
মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ
মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে নির্যাতনের বহিঃপ্রকাশ। আইন ও বিচার প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ক্ষমতাসীন সরকার বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের দমন করছে বলে অভিযোগ উঠছে।
সচেতন ব্যক্তিমহল বলছেন, এসব হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একইসঙ্গে, রাজনৈতিক প্রতিহিংসার বলি যেন সাধারণ জনগণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন: পাঁচ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়নের ভয়াবহ চিত্র মানবাধিকার প্রতিবেদনে
এসব ঘটনার প্রেক্ষিতে সরকারের বিভিন্ন পর্যায় থেকে দায়সারা প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব মৃত্যুর বেশিরভাগই আত্মহত্যা, হৃদরোগ বা অসুস্থতার কারণে হয়েছে। যদিও নিহতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব সত্য নয়। সরকারি হেফাজতে নির্যাতনের কারণেই এসব মৃত্যু ঘটেছে।
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলও নজর রাখছে। এখন দেখার বিষয়, সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হয় কি না।
কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে
