নিজস্ব প্রতিবেদক
৫ই ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার রাতে ফেসবুকে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এই ভাষণ প্রচারিত হবে।
এদিকে, আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, ৬ই ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে যাবার কিছুদিন পর থেকেই নিয়মিত দেশে-বিদেশে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রাখছেন বঙ্গবন্ধু কন্যা।
