বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সুস্থ আছেন
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলন পরবর্তী প্রতিক্রিয়ায় গ্রেপ্তার ও প্রকাশ্যে শারীরিক নির্যাতনের শিকার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যার প্রেক্ষিতে সাবেক এই বিচারপতি কারাবন্দী অবস্থায় ‘হত্যাকাণ্ডের শিকার’ হয়েছেন বলে ধারনা করছিলেন তার শুভাকাঙ্খীরা। এমন অবস্থায় কারা কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে বিচারপতি মানিক ‘সুস্থ আছেন’।

আজ সোমবার, ২৭শে জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এ কে এ এম মাসুম এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়। তিনি ‘কারাগারে সুস্থ’ আছেন।

উল্লেখ্য, ‘ভারতে পাড়ি দেওয়ার প্রাক্কালে’ গত বছরের ২৩শে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করেছে বলে দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরদিন আদালতে তোলার সময় এই বিচারপতিকে লক্ষ্য করে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করা ছাড়াও নৃশংস কায়দায় শারীরিক হামলা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই।

এতে গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একাধিক সার্জারি হয়।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ১২ই সেপ্টেম্বর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর থেকে কারাগারে বন্দি আছেন তিনি।

Visited 95 times, 1 visit(s) today