বিশেষ প্রতিবেদক
২২শে জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত গেজেটে বাদ পড়েছেন ২৩ চিকিৎসক। এর মধ্যে এক সিলেট এম এ জি ওসমানী মেডিকেলেরই আছেন ১৫ জন।
বঞ্চিতদের ভাষ্যমতে , পুলিশ ভেরিফিকেশন নির্দেশনায় সন্ত্রাসবাদী কিংবা রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে জড়িত থাকার তথ্য চাওয়া হলেও দিক নির্দেশনা অনুসরণ না করেই তাদের গেজেট-বঞ্চিত করা হয়েছে।
৪৮ তম বিসিএসের প্রিলিমিনারি ও ভাইভা উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হবার পরেও কোনো কারণ দেখানো ছাড়াই গেজেট থেকে বাদ দিয়ে চাকরিবঞ্চিত করার সিদ্ধান্তে তারা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসা জানান, “কোনরূপ সুস্পষ্ট অভিযোগ ছাড়াই এভাবে গেজেট-বঞ্চিত করার ঘটনায় তারা বিস্মিত। একই সাথে ৩৫০০ চিকিৎসকের মাঝে একই মেডিকেলের ১৫ জন বাদ পড়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য উপায়ে সম্ভব নয়। এটা সুস্পষ্ট প্রহসন।”
বঞ্চিত চিকিৎসকবৃন্দ অবিলম্বে তাদের বঞ্চিত হবার প্রক্রিয়া পুনর্মুল্যায়ন করে গেজেটভুক্ত করে মানসিক,পারিবারিক দুর্বিষহ অবস্থা থেকে তাদের মুক্তি দেবার দাবী জানান।
