রূপনগর থানা ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন মিঠু আটক

রূপনগর থানা ছাত্রলীগ সভাপতি মারুফ হোসেন মিঠু আটক
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় মিঠু আন্দোলন দমনে সক্রিয় ছিলেন। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে এসব অভিযোগের বিষয়ে মিঠুর বক্তব্য পাওয়া যায়নি।

আটকের পর মিঠুকে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।

Visited 2 times, 2 visit(s) today