‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নোয়াখালীর সেনবাগে মেলা শেষে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একদল কিশোরের ওপর মব সন্ত্রাস চালিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সন্ত্রাসী কর্মীরা।

গতকাল ২রা অক্টোবর, শুক্রবার রাতে উপজেলার ভূঁইয়ার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের সন্ত্রাসী নেতাকর্মীরা মব চালিয়ে ৯ কিশোরকে আটক করে, পরে তাদের সেনবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়।

আটককৃতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চৌমুহনী থেকে ছেড়ে আসা একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল কিশোর গাড়ি থামিয়ে সেবারহাট যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়ে। যাত্রা শুরুর পর মহাসড়কের ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছালে কিশোররা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

পিকআপটি সেনবাগ রাস্তার মাথা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদলের সন্ত্রাসীদের নজরে আসে। তখন তারা মোটরসাইকেল নিয়ে পিকআপের পিছু নেয় এবং ভূঁইয়ার দিঘী এলাকায় গিয়ে গাড়িটির গতিরোধ করে। সেখান থেকে তারা ৯ কিশোরের ওপর মব সন্ত্রাস চালিয়ে মারধর করে।

এ সময় গাড়িতে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশে খবর দিলে সেনবাগ থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মবের শিকার কিশোরদের গ্রেপ্তার করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপ ভ্যানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীরা কিশোরদের গতিরোধ করে থানায় সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Visited 1 times, 1 visit(s) today