সাবেক ছাত্রলীগ নেতা রোটনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর

সাবেক ছাত্রলীগ নেতা রোটনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জীবন ও মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে লড়ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। কলকাতার অ্যাপোলো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রাজপথের এই সংগ্রামী ছাত্রনেতা।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এই ব্যাধিগ্রস্ত সাবেক ছাত্রনেতার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটায় গত রাতে তাকে দ্রুত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফুসফুসের মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি গত ২ বছরেরও বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। তবে শনিবার রাত থেকে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়।

চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখতে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটপন্ন বলে জানা গেছে।

উল্লেখ্য, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দলটির এক সংকটময় সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে এসে তিনি রাজনীতিতে ব্যাপক পরিচিত লাভ করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন এবং আইনি নানা জটিলতার মাঝে দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসার তাগিদে ভারতে অবস্থান করছেন।

বিএনপি-জামায়াত শাসনামলে ব্যাপক নির্যাতিত-নিপীড়িত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বাংলাদেশ ছাত্রলীগের হাল ধরে রেখেছিলেন শক্ত হাতে।

সাবেক ছাত্রনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় রোটনের অসুস্থতার খবরে সংগঠনের নেতাকর্মীরা ব্যথিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Visited 10 times, 10 visit(s) today