রাকসু’র গুপ্ত শিবিরের ‘সাথি’ আম্মারের আসল পরিচয় ফাঁস করে দিলো রাবি ইসলামী ছাত্র শিবির

রাকসু’র গুপ্ত শিবিরের ‘সাথি’ আম্মারের আসল পরিচয় ফাঁস করে দিলো রাবি ইসলামী ছাত্র শিবির
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অর্থের বিনিময়ে পদবাণিজ্য, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা ও অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

 

বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিগুলো শিবিরের অফিশিয়াল প্যাডে না থাকলেও শিবিরের বর্তমান দায়িত্বশীল একাধিক নেতা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে দুটি চিঠিতে অভিযোগের উল্লেখ করে তাঁর সাথি পদ প্রথমে মুলতবি এবং পরে বাতিলের কথা বলা হয়েছে। এ ছাড়া আরেকটি চিঠিতে শিবিরের জনশক্তিকে তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখা এবং অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের সময় সালাম বিনিময় না করতে বলা হয়েছে।

 

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের মধ্যে অন্যতম ছিলেন সালাহউদ্দিন আম্মার। পটপরিবর্তনের পর সমন্বয়কদের মধ্যে মেহেদী সজীব, ফজলে রাব্বি মো. ফাহিম রেজাসহ কয়েকজন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রকাশ্যে আসেন। এমন অবস্থায় সালাহউদ্দিন আম্মারের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে।

গত বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত ৩৫ বছর পর রাকসু নির্বাচনেও আম্মারের নেতৃত্বে শিবির ‘ডামি’ প্যানেল ঘোষণা করেছে বলে ক্যাম্পাসে আলোচনা ছিল। এই প্যানেলের ভিপি পদে লড়েছিলেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব ও এজিএস পদে আকিল বিন তালেব।

Visited 36 times, 1 visit(s) today