❐ ক্যাম্পাস প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহিদ এ এইচ এম কামারুজ্জামান হল শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
হল শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন মো. প্রিন্স হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিনহাজুল ইসলাম মিনহাজ।
গতকাল ৫ই নভেম্বর, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব সাক্ষরিত ছাত্রলীগের লেটারহেড প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

