বিদ্যুৎ নিয়ে সরকারের হাহাকার, স্বেচ্ছাসেবক দলের নেতা চুরি করে ট্রান্সফরমার

বিদ্যুৎ নিয়ে সরকারের হাহাকার, স্বেচ্ছাসেবক দলের নেতা চুরি করে ট্রান্সফরমার
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


বিদ্যুৎ ব্যবস্থা ও লোডশেডিং নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি সরকারের লেজে-গোবরে অবস্থা। অথচ খোদ সরকারি দলের নেতারাই বিদ্যুতের ট্রান্সফরমার চুরিতে জড়িত!

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১৫ই সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ১৪ই সেপ্টেম্বর, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজন হলেন- উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার অবিনূর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। অপর আসামি রাসেল মিয়া গাবেরগ্রাম এলাকার বাসিন্দা এবং মাদারগঞ্জ পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

পড়ুন: বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুই মাসে মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ২৬টিরও বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে সাধারণ গ্রাহক ও কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েন।

এসব ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্তে নেমে এই চক্রটিকে চিহ্নিত করে।

মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন বহন করবে না। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Visited 12 times, 1 visit(s) today