জেলা যুবদল নেতার সহযোগী সেই মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার

জেলা যুবদল নেতার সহযোগী সেই মাদক সম্রাজ্ঞী ফাতেমা গ্রেপ্তার
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিনের সহযোগীতায় ফেনী রেলস্টেশনে দীর্ঘদিন যাবত মাদক ও আশেপাশের এলাকায় সরবরাহকারি মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তার (৪৫) কে গ্রেপ্তার করেছে পরশুরাম থানা পুলিশ।

৬ই জুন, শনিবার সকালে পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনী ও পরশুরাম থানায় ২১টি মাদক মামলা রয়েছে।

তিনি পরশুরামের মাদক সম্রাট মোমিন মুন্নার স্ত্রী। রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় দীর্ঘদিন তাকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, পুলিশের তৎপরতার কারনে রেলস্টেশন ছেড়ে পরশুরামে অবস্থান নেয় মাদক সম্রাজ্ঞী ফাতেমা ও তার স্বামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলার উত্তর বাউরখুমা তালুকপাড়াস্থ জয়নাল আবেদীনের বাড়ীতে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

ফেনী থানার ওসি ফৌজুল আজীম বলেন, মাদক সম্রাজ্ঞী ফাতেমা শহরের রেলস্টেশন, সহদেবপুর, বিরিঞ্চি ও পরশুরামে মাদকের আস্তানা গড়ে তুলেছে। তার বিরুদ্ধে ফেনী জেলার বিভিন্ন থানায় ২১টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

Visited 2 times, 1 visit(s) today