ফেনী প্রতিনিধি :
ফেনীর মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসাইন তাহি (২০) ও তার সহকর্মী জাবেদ হোসেন (২৩)কে কুপিয়েছে বিএনপি নেতা খুরশিদ আলম এবং তার সসহযোগীরা । ১৮ মে, সোমবার রাতে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগৈই বল্লাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত আফতাহি ফেনী শহর রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে ও মো. জাবেদ (২৩) পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী এলাকার বাসিন্দা ও ইউনিয়ন ছাত্রদলকর্মী। হামলাকারি খুরশিদ আলম পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও তার মারুফ একই ইউনিয়ন যুবদলকর্মী।
জানাগেছে, মাদক বিক্রি নিয়ে দ্বন্ধের জেরে বগৈইড় এলাকার মাদক এ মাটি বিক্রেতা খুরশিদ আলম এবং মারুফ হোসেন নামের দুই ব্যক্তি অস্ত্র নিয়ে তাহি ও জাবেদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা চালায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, পাঁছগাছিয়া এলাকায় মাদক বিক্রেতাদের হামলার শিকার হয়েছেন মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল জানান, ঘটনায় জড়িতের গ্রেফতার ও দৃষ্টান্তমৃলক শাস্তি চাই।
এ বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
