হামে আরো ৫ শিশুর মৃত্যু

হামে আরো ৫ শিশুর মৃত্যু
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


হাম ও হামের উপসর্গে দেশে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউনূস সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে হামের টিকা না কেনায় শিশুরা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এ ঘটনায় দুদকে ইউনূসের বিরুদ্ধে আবেদন করা হলেও বর্তমান সরকার ইউনূসকে ছাড় দিতে চাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ শিশু। এর মধ্যে ১২৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত ৩ শিশুর মধ্যে ২ জন বরগুনা জেলার এবং ১ জন ঢাকা বিভাগের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১২০ জন শিশুর হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে ৫ জন এবং বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়।

এদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১১৫ শিশুর মধ্যে ৫১৫ জনই ঢাকা বিভাগের। ভর্তি হওয়া মোট ৭৬৯ শিশুর মধ্যে ৩৫৭ জন ঢাকায় চিকিৎসা নিয়েছে। বিপরীতে সবচেয়ে কম ৪ জন শিশু ভর্তি হয়েছে রংপুর বিভাগে।

তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া ৭৪৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৩১৩ জন এবং খুলনা বিভাগে ১১৮ জন শিশু রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৭৪ শিশুর।

Visited 3 times, 1 visit(s) today