যুক্তরাষ্ট্রে তারেক রহমান এখনও নিষিদ্ধ, খুব গোপনে মার্কিন সফর সেরে এলেন ডা. জোবাইদা

যুক্তরাষ্ট্রে তারেক রহমান এখনও নিষিদ্ধ, খুব গোপনে মার্কিন সফর সেরে এলেন ডা. জোবাইদা
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও তারেক রহমান যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ২০০৮ সাল থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরোপিত এই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত বহাল রয়েছে বলে জানা গেছে কূটনৈতিক সূত্রে।

তারেক রহমানের পরিবর্তে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ‘প্রক্সি’ হিসেবে যুক্তরাষ্ট্র সফর করেছেন অনেকটাই নীরবে, এমন খবর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ডা. জোবাইদা রহমান ওয়াশিংটন ডিসিতে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন নিশ্চিত করেছেন যে, ডা. জোবাইদা রহমান ২৪-২৫শে মার্চ ওয়াশিংটন সফর করেন।

দুই দিনের এই সফরে তিনি শিশু কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন এবং মেলানিয়া ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্রমতে, ২০০৮ সালে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ. মরিয়ার্টি তারেক রহমানের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলে তার যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করার সুপারিশ করেন।

উইকিলিকসে প্রকাশিত সেই গোপন তারবার্তায় মরিয়ার্টি ওয়াশিংটনকে জানান, তারেক রহমান এক ভয়ানক দুর্নীতিবাজ। বাংলাদেশের সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে তিনি এবং তার আজ্ঞাবহরা লুটেপুটে খাচ্ছে। উগ্রবাদ প্রসারে সহযোগিতা করছে। সেই তারবার্তায় তারেক রহমানকে ‘ভয়ানক’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন মরিয়ার্টি।

২০০৮ সালে তারেক রহমানের দুর্নীতি-অপকর্মের বিরুদ্ধে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার মামলা করে। তার প্রেক্ষিতে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হন তিনি। সে বছরই তারেক রহমানের বিরুদ্ধে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্যাংশন আরোপ করে। এফবিআইসহ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের প্রেক্ষিতে তারেক রহমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানা যায়।

আটক অবস্থায় চিকিৎসার নাম করে ‘আর রাজনীতি করব না’ মর্মে সেনা সরকারকে মুচলেকা দিয়ে তারেক রহমান দেশত্যাগ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও তারেক রহমানের ওপর নিষেধাজ্ঞা অপরিবর্তিত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডা. জোবাইদার এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হলেও তারেক রহমানের ব্যক্তিগত প্রবেশ নিষেধাজ্ঞা এখনও বহাল থাকায় কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

ডা. জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। সম্মেলনে তিনি বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড কর্মসূচির কথা তুলে ধরেন।

Visited 17 times, 1 visit(s) today