❐ জেলা প্রতিনিধি
ঝিনাইদহে ভেঙে গুঁড়িয়ে দেওয়া দলীয় কার্যালয়ে জাতি রজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে পুষ্পমাল্য দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত ২১শে ফেব্রুয়ারি, শনিবার রাতে এ–সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিবাদন জানান সারাদেশের তৃণমূলের কর্মী-সমর্থকরা।
ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অমিয় মজুমদার বলেন, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে ফুলের মালা দেন।
এ সময় পৌর আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ স্লোগান দেন।
জুলাই-আগস্টের দাঙ্গা-সন্ত্রাস চলাকালে ২০২৪ সালের ৪ঠা আগস্ট আন্দোলনকারী সন্ত্রাসীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়, ভাঙচুর ও লুটপাট চালায়।
৫ই আগস্ট চলমান জঙ্গি হামলায় আওয়ামী লীগ সরকারের পতন হলে আবারও আরেক দফা সেখানে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের এসি, চেয়ার–টেবিলসহ যাবতীয় আসবাব লুট করে নিয়ে যায় জুলাইযোদ্ধা আন্দোলনকারীরা। এমনকি কার্যালয়টির দরজা–জানালা পর্যন্ত খুলে নেয় জুলাইযোদ্ধা সন্ত্রাসীরা।
জুলাই-আগস্টের দাঙ্গাবাজ জঙ্গিরা সেখানে মলমূত্র ত্যাগ করেন। এতদিন পর্যন্ত কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।
তবে ঝিনাইদহে ক্রমশন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় হওয়ায় জুলাই সন্ত্রাসীরা এদিক-সেদিক সটকে পড়ছে বলে জানান স্থানীয়রা।
