❐ নিজস্ব প্রতিবেদক
‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ২০শে ফেব্রুয়ারি, শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
তিনি জানান, মেঘমল্লার বসু আত্মহননের চেষ্টা করেছেন। তাকে শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল।
তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খান মেঘমল্লার। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
