সিভাসুর আবাসিক হল থেকে সনাতন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিভাসুর আবাসিক হল থেকে সনাতন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেয়ার করুন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিজয়-২৪ আবাসিক হলের একটি কক্ষ থেকে উপমা দত্ত নামে এক সনাতন ধর্মাবলম্বী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হলের নিজস্ব কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উপমা দত্তের মরদেহ দেখতে পান সহপাঠী ও হল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত উপমা দত্ত সিভাসুর ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬তম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাগুরা জেলার সর্বসঙ্গা গ্রামের বাসিন্দা।

খুলশী থানা পুলিশের ওসি জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

‘সুইসাইড নোট’ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এটি আসলে ঠিক ‘সুইসাইড নোট’ না- মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও শিক্ষকরা নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Visited 18 times, 1 visit(s) today