সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়াঃ জনতার হাতে “সৎ লোকের শাসন” দলের নেতা আটক

সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়াঃ জনতার হাতে “সৎ লোকের শাসন” দলের নেতা আটক
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রাম, ৫ই জানুয়ারি, ২০২৬ঃ ৩রা জানুয়ারি, শনিবার রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১নং মাঝামাঝি পাড়া কুমিরা ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল নেতা জিয়াউল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে গভীর রাতে অনৈতিক অবস্থায় গ্রামবাসীর কাছে হাতেনাতে আটক হয়।

জিয়াউল হক কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় মসজিদের ইমাম ও স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এলাকাবাসী জানান, এই হুজুরের এসব কাণ্ড নিয়ে কয়েকজন তরুণ গত কয়েকদিন আগে গ্রামের মুরুব্বিদেরকে অভিযোগ করলে। মুরুব্বীরা তাদের অভিযোগ আমলে নেননি। গতকাল রাতে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজ করতে গিয়ে আমাদের হাতেনাতে ধরা খেলে, তাদের দীর্ঘ দিনের পরকীয়ার সম্পর্ক স্বীকার করে।

কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামী এক বিবৃতির মাধ্যমে জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাঝামাঝি পাড়ায় এক ব্যক্তিকে অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী হাতেনাতে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় এক মসজিদের ইমাম ও এক কিন্ডারগার্টেনের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের কর্মী বা কোন স্তরের দায়িত্বশীল না। এমনকি অভিযুক্ত ব্যক্তি স্থানীয় লোকও না। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের সক্রিয় রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল পদেও যুক্ত রয়েছেন বলে দাবি করেছেন বিয়ষটি অসত্য, মিথ্যা ও রাজনৈতিক প্রতিংসামূলক অপবাদ।

কুমিরা ইউনিয়নের এক বিএনপি নেতা বলেন, নিজেদের নেতা পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছে, তারা (কুমিরা ইউনিয়ন জামায়াতে ইসলামী) নিজেদের কর্মীর দোষ দলের ঘাড়ে নিতে না পেরে তাকে অস্বীকার করতেছে। জামায়াত-শিবির আসলে এমনই, তাদের নেতা-কর্মীদের নামে যতক্ষণ কোনো অভিযোগ আসবে না বা পাবে না; ততক্ষণ সবাই জামায়াতের। আর যখন কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আসবে, তখনই তারা দাবি করে বসে সে জামায়াতে ইসলামীর সাথে কোনো সম্পৃক্ততা নেই। জামায়াত-শিবির সবসময় নিজেদেরকে ‘ধোঁয়া তুলসীপাতা’ দাবি করতে মরিয়া।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ব্যাপক তোলপাড় চলতেছে। আমরা এ বিষয়টা আমলে নিয়েছি, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Visited 42 times, 1 visit(s) today