আসিফ মাহমুদের ফেসবুক পেজ উধাও: সাইবার বিশেষজ্ঞদের দাবি- হিস্ট্রি লুকাতে নিজেই মুছেছেন

আসিফ মাহমুদের ফেসবুক পেজ উধাও: সাইবার বিশেষজ্ঞদের দাবি- হিস্ট্রি লুকাতে নিজেই মুছেছেন
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে করা পোস্ট মেটার (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) পলিসি অনুসরণ না করায় মুছে দিয়েছে ইউনূস সরকারের পদত্যাগকারী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজ।

প্রায় ৩০ লাখ ফ্যান-ফলোয়ারসমৃদ্ধ পেজটি সম্প্রতি মেটা সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন আসিফ নিজেই।

আজ ২৬শে ফেব্রুয়ারি, শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন সংঘবদ্ধ রিপোর্টের কারণে তার ফেসবুক পেজ মুছে দেওয়া হয়েছে। পোস্টে আসিফ লেখেন: ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেইজটি (৩০ লাখের বেশি ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।

আসিফের দাবি, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। তিনি বলেন, হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন মতও মিলেছে। ফিনল্যান্ড প্রবাসী সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ গোলাম আযম তারেক বিডি ডাইজেস্ট-কে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ভিআইপির ৩০ লাখ ফলোয়ারসমৃদ্ধ ভেরিফায়েড পেজ সংঘবদ্ধ রিপোর্ট করে রিমুভ করানো সহজ কথা নয়। আসিফ মাহমুদের তথাকথিত বিরোধীগোষ্ঠীর এতটা সক্ষমতা রয়েছে বলে আমি মনে করি না। হতে পারে আসিফ নিজেই পেজটি মুছে দিয়েছেন।

কারণ জানতে চাইলে এই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বলেন, ওসমান হাদিকে কেন্দ্র করে দেশজুড়ে তার সমর্থকরা যে নাশকতা ও তাণ্ডব চালিয়েছে, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর ফলে বহির্বিশ্বে জঙ্গি সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন হাদি। সেই হাদির সমর্থকরা পত্রিকা অফিস এবং রাজনৈতিক কার্যালয়-স্থাপনায় আগুন দিয়েছে।

তিনি বলেন, দেশে-বিদেশে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ইউনূস সরকার নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এমন অবস্থায় হাদির সমর্থনে কোনো পোস্ট নিজের ভেরিফায়েড পেজে থাকলে সেটা সরকারের অবস্থানের সাথে সাংঘর্ষিক হয়।

এ কারণে আসিফ নিজেই তার পেজ মুছে দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটি আড়াল করলেন, অন্যদিকে বিরোধীগোষ্ঠীর কাঁধে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করলেন। অর্থাৎ সাপও মরল, লাঠিও অক্ষত রইল, বলেন এই সাইবার বিশেষজ্ঞ।

Visited 262 times, 1 visit(s) today