পুতিন ও শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন

পুতিন ও শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন
শেয়ার করুন
বিশেষ প্রতিবেদক

ভারতে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি গোপন বৈঠক হয়েছে বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন সুত্র থেকে।

সুত্র বলছে এই বৈঠকটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র সঙ্গে পুতিনের নির্ধারিত সাক্ষাতের আগে অনুষ্ঠিত হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই বৈঠকটির স্থায়িত্ব ছিল ১৭ মিনিট। যদিও এই বৈঠকে আলোচিত বিষয়াদি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।

পুতিনের দু’দিনের রাষ্ট্রীয় সফর (৪-৫ ডিসেম্বর) চলাকালীন নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এই একান্ত আলোচনাটি হয়।

সূত্র জানায়, শেখ হাসিনাকে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)-এর কড়া তত্ত্বাবধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাবহার করা ফরচুনার গাড়িতে করে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।

পুতিনের ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের ঠিক আগের মুহূর্তে এই বৈঠকটি রাষ্ট্রপতি ভবনের কনফারেন্স স্যুট-২-এ অনুষ্ঠিত হয়। শেখা হাসিনার সাথে বৈঠক শেষে পুতিন সরাসরি অভ্যন্তরীণ কক্ষে গিয়ে ভারতীয় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পূর্ব নির্ধারিত আলোচনায় যোগ দেন।

পুতিনের সাথে শেখা হাসিনার এই সাক্ষাতে আর কেউ উপস্থিত ছিলেন না বলে সুত্রগুলো থেকে জানা গেছে।

Visited 334 times, 1 visit(s) today