নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় ছাদে দুই ব্যক্তিকে দেখা গেছে। এ ঘটনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
তিনি আরও বলেন, একজন ট্রেনের উপরে উঠেছে, আর একজন ট্রাকে নেমে দৌড় দিয়েছে, তার খোজ চলছে, ট্রেন চলাচল লেট হতে পারে।
মেট্রোরেল রাত ৮ টা ৫ মিনিট থেকে বন্ধ আছে।
ডিএমটিসিএল পিআরও বলেন, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রোরেলের ২ টা কারের মধ্যবর্তী স্থানে ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮:০৫ মিনিট হতে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না।
