নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ‘জুলাই সনদ’ লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ড. ইউনূস জুলাই সনদ নিয়ে “ভাঁওতাবাজি” করেছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। সনদে তিনি স্বাক্ষর করেছেন, আর এই ভাষণের মাধ্যমে তা তিনি অমান্য করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।’
এর আগে দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেন।
একই দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছেন বলে দাবি করেছে ইউনূস সরকার, যেখানে গণভোটে কী প্রশ্ন তোলা হবে তা নির্ধারণ করা হয়েছে।
বিএনপির অভিযোগ, এ ঘোষণার মাধ্যমে সরকার জুলাই সনদের মূল চেতনা ও চুক্তির প্রতি প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
বিএনপি নেতাদের দাবি, ড. ইউনূসের সিদ্ধান্ত প্রমাণ করেছে যে জুলাই সনদ নিয়ে শুরু থেকেই তারা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভাঁওতাবাজি করেছে।
