আদেশ না এলেও ‘সংকেত’ বুঝে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছে মিশনগুলো

আদেশ না এলেও ‘সংকেত’ বুঝে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলেছে মিশনগুলো
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি অপসারণ করতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা না দিলেও গেল কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।

আজ ১৭ই আগস্ট, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

বিদেশে অবস্থানরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, “আমি জানি, দেশ থেকে সরকারিভাবে লিখিত কোনো নির্দেশনা ছিল না। তবে ইঙ্গিতটা বোঝা দরকার আছে।”

তিনি বলেন, “এ বিষয়ে দুটি দিক রয়েছে- ৫ই আগস্টের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশনপ্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভা অনুষ্ঠিত হয়। যখন আমরা দেখি মন্ত্রণালয়ে কোনো ছবি নেই, তখন সেটা একটা সংকেত দেয়। তাই রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়েছিল।”

তিনি আরও জানান, তার ধারণা অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকেই একই “জিরো পোর্ট্রেট নীতি” অনুসরণ করেছে।

ইউএনবির সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুধু বলেন, “হ্যাঁ।”

Visited 21 times, 1 visit(s) today