খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ

খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পররাষ্ট্রমন্ত্রী খলিলকে দুই মাসের জন্য নিউইয়র্কে পাঠানোর পর তাঁর ব্যবহৃত রুমটি দখলে নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

একই সঙ্গে রুমটির সঙ্গে থাকা ওয়াশরুম বড় করে বাথরুমে রূপান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

 

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খলিল দুই মাসের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতির মধ্যেই পররাষ্ট্রমন্ত্রীর ব্যবহৃত রুমটি হুমায়ুন কবির নিজের দাপ্তরিক কাজে ব্যবহার শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যেও আলোচনা রয়েছে।

 

সূত্রের দাবি, শুধু রুম ব্যবহারেই বিষয়টি সীমাবদ্ধ থাকেনি। রুমটির সঙ্গে থাকা ওয়াশরুমের পরিসর বাড়িয়ে সেখানে বড় বাথরুম তৈরি করা হয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে মন্ত্রণালয়ে একঘরে করার চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণের পর থেকে শামা ওবায়েদের সঙ্গে প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে দূরত্ব তৈরি হয়েছে।

এরই মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবিরের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শামা ওবায়েদ। তাঁর অনুপস্থিতি নিয়েও মন্ত্রণালয়ের ভেতরে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি কেন উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দপ্তর ব্যবহার ও দায়িত্ব বণ্টন নিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

তবে রুম দখল, ওয়াশরুম সংস্কার এবং শামা ওবায়েদকে একঘরে করার অভিযোগের বিষয়ে হুমায়ুন কবির কিংবা শামা ওবায়েদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Visited 109 times, 1 visit(s) today