জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
৯ই আগস্ট, শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।
পরিবার জানায়, ভোরে ডাকাডাকি করেও রাফির সাড়া না পেয়ে ঘরে ঢুকে তারা খাটের ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি, তবে এখনও হত্যার কারণ জানা যায়নি।”
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি জানান, পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
