ভাতা বন্ধে ইউনূস-সরকারকে বকা, মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে মারল বিএনপি কর্মীরা

ভাতা বন্ধে ইউনূস-সরকারকে বকা, মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে মারল বিএনপি কর্মীরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় গণপিটুনিতে রফিকুল ইসলাম নামের এক প্রতিবন্ধীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তমিজ উদ্দিনের ছেলে সোহাগের নেতৃত্বে ১৫-২০ জন দলীয় কর্মী।

আজ ২রা জুলাই, বুধবার সকাল ১১টার দিকে উপজেলার হাজিরবাগের সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সোনাকুড় দোয়ালী পাড়া নামক এক স্থানে তাকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয় বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা মিলে। একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কিছুদিন আগে গ্রামের মোড়ে নিজের ভাতা না পেয়ে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ‘ডাকাত’ বলে বকাবকি করায় তাকে হুমকি দিয়েছিল স্থানীয় বিএনপির ক্যাডাররা। আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাকে দেখে নেওয়ার কথা বলে শাসিয়ে যায় তারা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, নিহত রফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Visited 31 times, 1 visit(s) today