ফেনীতে ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ফেনীতে ডোবা থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে নিখোঁজের একদিন পর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম জাবের হোসেন রাবিন (১১)। সে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে।

পরিবারের দাবি, অপহরণকারীরা হত্যা করে ডোবায় ফেলে গেছে।

জানা গেছে, রাবিন চট্টগ্রামের বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ঈদ উদযাপনের জন্য সে ছুটিতে বাড়িতে বেড়াতে আসে।

১১ই জুন বুধবার সকালে নিখোঁজ হয় সে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।

১২ই জুন, বৃহষ্পতিবার সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামের লোকজন।

নিহতের পিতা ওমর ফারুক জানান, অপহরণকারীরা নৃশংসভাবে তাকে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের শাস্তি দাবী করেন তিনি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছেলেটির মুখে ফেনা ও রক্ত দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Visited 8 times, 1 visit(s) today