বিমানবাহিনী প্রধান: দেশের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ছাড় দেওয়া হবে না

বিমানবাহিনী প্রধান: দেশের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ছাড় দেওয়া হবে না
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

*চট্টগ্রাম, ২৮ মে (বাসস): বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান স্পষ্ট করে বলেছেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৮তম দীর্ঘমেয়াদি কোর্সের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে তিনি এ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথির আগমন ঘটলে চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল তাকে স্বাগত জানান।

বিমানবাহিনী প্রধান বলেন, আজকের কমিশনপ্রাপ্ত অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনী একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বাহিনী হিসেবে আরও বিকশিত হবে। এসময় তিনি নতুন অফিসারদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

প্রশিক্ষণ শেষে ১৫৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন, যার মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী অফিসার রয়েছেন। এছাড়াও, ৪ জন ফিলিস্তিনি ক্যাডেটও এই কোর্স সম্পন্ন করেছেন, যারা নিজ দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন।

অনুষ্ঠানে অফিসার ক্যাডেট সার্জেন্ট মোহাম্মদ ইসবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ লাভ করেন। এরপর সব ক্যাডেট দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন।

Visited 160 times, 1 visit(s) today