গাজীপুরে হাসনাতের গাড়ি ভেঙে দিয়েছে অজ্ঞাতরা

গাজীপুরে হাসনাতের গাড়ি ভেঙে দিয়েছে অজ্ঞাতরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিয়েছে কয়েকজন অজ্ঞাত যুবক। রোববার সন্ধ্যায় গাজীপুর হাইওয়ে এলাকায় এই ঘটনা ঘটে। এসময় হাসনাত আব্দুল্লার গাড়ির কাঁচ ভেঙে যায় এবং হাত কেটে রক্তাক্ত হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর তিনি হাসনাতের প্রটেকশান চেয়ে ফেসবুক পোস্ট দেন।

 

ঘটনার বিষয়ে জানতে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ হাসনাতের গুগল লোকেশন ফেসবুকে শেয়ার করে সাহায্য চেয়ে পোস্ট দেন। যদিও কিছু সময় পরে সেই পোস্ট ডিলিট করে ফেলেন হান্নান।

Visited 86 times, 1 visit(s) today