স্পোর্টস ডেস্ক
লিটন কুমার দাসকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নতুন স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা করেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম৷ তিনি বলেন, দীর্ঘ মেয়াদের জন্য তারা অধিনায়ক নিতে চেয়েছেন। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি এই দায়িত্বে থাকবেন লিটন।
এদিন অধিনায়কের সঙ্গে সং্যুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। সেখানে লিটনের ডেপুটি হিসেবে থাকছেন শেখ মেহেদী হাসান।
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
