সমাবেশ রেখে রমনায় হেফাজত কর্মীরা: নৌকায় উঠে দেননি ভাড়া, পার্কের যত্রতত্র মূত্রবিসর্জন

সমাবেশ রেখে রমনায় হেফাজত কর্মীরা: নৌকায় উঠে দেননি ভাড়া, পার্কের যত্রতত্র মূত্রবিসর্জন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় সমাবেশ আয়োজন করেছিল উগ্রবাদী সংগঠন হেফাজত ইসলাম। কিন্তু সমাবেশ চলাকালে বক্তব্য-আলোচনার পর্ব চলাকালে নেতাকর্মীরা রমনা পার্কে ঢুকে আমোদ ফুর্তিতে মেতে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি-ভিডিওতে দেখা যায়, হেফাজতের নেতাকর্মীরা পুরো রমনা পার্ক চষে বেড়াচ্ছেন। কেউ গাছে ঝুলছেন, কেউ ঘাসের ওপর চিৎ হয়ে শুয়ে রয়েছেন, সেল্ফি তোলায় ব্যস্ত। রাজনৈতিক কর্মসূচিতে এলেও তারা ছিলেন না সেখানে, নিজেদের ইচ্ছামতো ফুর্তি করেছেন।

জানা গেছে, পার্কের লেকে নৌকা চালিয়ে তার ভাড়াও দেননি হেফাজতের উগ্রবাদী কর্মীরা। ভাড়া চাইতে গেলে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করেছেন দুর্ব্যবহার। হাতাহাতিতে উদ্যত হয়েছেন বলেন অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

শনিবার সকালে পার্কে তাদের এসব অনৈতিক কর্মকাণ্ডে বিরক্ত হন ব্যায়াম করতে বা প্রাতঃভ্রমণে আসা দর্শনার্থীরা। বিশেষ করে নারী দর্শনার্থীরা চরমভাবে বিরক্ত হয়েছেন।

 

রমনায় কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা জানান, সকালে হেফাজতের নেতাকর্মীরা লেকে নৌকা চালিয়ে নৌকার টাকা দেয়নি। লেকের পূর্ব দিক থেকে নৌকা চালিয়ে পশ্চিম দিকে গিয়ে কর্মীরা কূলে উঠে নৌকা আবার লেকে ভাসিয়ে দিয়েছে। তাদের কাছে ভাড়া চাইতে গেলেও তারা খারাপ ব্যবহার করেছেন।

পার্কে ঘুরতে আসা নিয়মিত দর্শনার্থীরা জানান, হেফাজতের কর্মীরা এসে পার্কে যাচ্ছেতাই করেছেন। নির্ধারিত স্থানে অর্থাৎ টয়লেট ব্যবহার না করে এখানে সেখানে প্রস্রাব করেছেন তারা। প্রাতঃভ্রমণে আসা নারী-পুরুষরা তাদের কর্মকাণ্ডে বিব্রত হয়েছেন। কর্মরত আনসার সদস্যরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলেন।

শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের কর্মসূচি দেয় হেফাজত। দুপুর ১টায় হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর মুনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়। সকাল ৯টায় সমাবেশ শুরু হয়েছিল।

Visited 113 times, 1 visit(s) today