বিসিবিতে ৯ লাখ টাকা বেতনের সালাউদ্দিন কাজ করছেন চুক্তি ছাড়াই!

বিসিবিতে ৯ লাখ টাকা বেতনের সালাউদ্দিন কাজ করছেন চুক্তি ছাড়াই!
শেয়ার করুন

ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়েই গিমিগ তৈরি করেন যে দেশি কোচদের মর্যাদা দেবেন। মনে হচ্ছিলো প্রধান কোচ হিসেবেই নিয়োগ দেবেন দেশি কাউকে। তবে শেষ পর্যন্ত সিনিয়র সহকারি কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ সালাউদ্দিনকে। গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই বাংলাদেশ দলে কাজ করছেন তিনি। তখন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার নিয়োগের কথা জানানো হলেও এখনো চুক্তিপত্র স্বাক্ষর করা হয়নি!

বিসিবির সূত্রে তখন বিভিন্ন গণমাধ্যমে সালাউদ্দিনের বেতনও প্রকাশ হয়েছিলো। যা বাংলাদেশের টাকার অঙ্কে মাসে ৯ লাখ টাকা। ৬ মাস পেরিয়ে গেলেও এখনো চুক্তি করা হয়নি তার সঙ্গে। তিনি মাসিক বেতন পাচ্ছেন কিনা তাও এখন রহস্যঘেরা।

জাতীয় দৈনিক সমকাল জানিয়েছে, কোন এক অজানা করারণে এখনো অফিসিয়ালি নিয়োগ পাননি সালাউদ্দিন তিনি। তবে বিসিবির একজন কর্মকর্তা জানান, সালাউদ্দিনকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়োগ দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করছেন না ফারুক আহমেদ কিংবা নাজমুল আবেদিন ফাহিম।

পত্রিকাটি জানাচ্ছে, মূলত ফারুক-ফাহিমের দড়ি টানাটানির কারণে এখনো ঝুলে আছেন সালাউদ্দিন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে ফারুক সে নিয়োগ দিয়েছিলেন। তিনি চাইলে সভাপতির ক্ষমতাবলে এখনও নিয়োগ দিতে পারেন। সভাপতি ক্ষমতাবলে এ নিয়োগ দিলে নাজমুল আবেদীন মনঃক্ষুণ্ন হয়ে হস্তক্ষেপের অভিযোগ আনতে পারেন বলে মনে করেন একজন কর্মকর্তা। নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতেই অপেক্ষা করছেন বোর্ড সভাপতি।

এদিকে চুক্তি ছাড়া যদি সালাউদ্দিনকে মাসে ৯ লাখ টাকা বেতন দেওয়া হয় তাহলে সেটাও আইনত আর্থিক অনিয়ম হিসেবে গণ্য হবে। আর যদি তার বেতনও আটকে রাখা হয় তাহলেও শ্রম আইন ভঙ্গ করা হবে। বিসিবি এসব বিষয়ে লুকোচুরি ও গোপনীয়ার আশ্রয় নিচ্ছে। একটি সূত্রে জানা গেছে, সমঝোতার ভিত্তিতে চুক্তিপত্রে প্রাপ্ত টাকার চেয়ে সালাউদ্দিন কম পেতে পারেন, বাকি টাকা কমিশন হিসেবে ঢুকতে পারে বিসিবির প্রভাবশালী দুই পরিচালকের পকেটে।

Visited 39 times, 1 visit(s) today