বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান?

বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান?
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৮ মার্চ ২০২৫: মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্লেষক ও লেখক মাইকেল রুবিন তার সাম্প্রতিক প্রবন্ধে বাংলাদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রুবিন, যিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের একজন সিনিয়র ফেলো এবং মধ্যপ্রাচ্য ও সন্ত্রাসবাদ বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত, ওয়াশিংটন এক্সামিনারে প্রকাশিত তার লেখায় প্রশ্ন তুলেছেন—বাংলাদেশ কি ইসলামি সন্ত্রাসীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এবং ইসলামপন্থী রাজনৈতিক কাঠামোতে পরিণত হচ্ছে? তিনি মনে করেন, এই পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়া উচিত।

রুবিন লিখেছেন, ২০২৪ সালের আগস্টে বিক্ষোভকারীরা বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করার পর থেকে দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শেখ হাসিনা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা এবং মুসলিম দেশের প্রথম নারী নেত্রীদের একজন, তার পতনের পর দেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো ক্রমশ শক্তিশালী হচ্ছে।
তিনি উল্লেখ করেন, হেফাজত-ই-ইসলামের মতো সংগঠনগুলোর ছত্রছায়ায় কেফায়েত-ই-মজলিস, আল্লাহর দল এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একত্রিত হয়ে দেশে ইসলামি আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তাদের ঘোষণা, “বাংলাদেশ আফগানিস্তান হবে, আমরা তালেবান হব।”
রুবিনের মতে, বাংলাদেশ আজ আফগানিস্তানের ২০০০ সালের মতো অবস্থায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যেমনটি আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিউইয়র্ক ও ওয়াশিংটনে সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল, তেমনই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হতে পারে।
তিনি দুটি কারণে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়েও বেশি বিপজ্জনক বলে মনে করেন: প্রথমত, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি, যেখানে শহুরে বস্তি থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা পাহাড়ি গুহার চেয়ে কঠিন। দ্বিতীয়ত, আফগানিস্তান স্থলবেষ্টিত হলেও বাংলাদেশের সমুদ্রপথে প্রবেশাধিকার রয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের সীমান্তবর্তী।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণ দ্রুত বুঝতে পেরেছে যে তারা যে শাসককে চিনতেন, তিনি পরবর্তী পরিস্থিতির চেয়ে অনেক ভালো ছিলেন।

২০০৬ সালে দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্রঋণ প্রকল্পের জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন। তাদের বিজয়ের পর তাকে ৮৪ বছর বয়সে অন্তর্বর্তী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু রুবিন মনে করেন, ইউনূস হয়তো রাজনৈতিক বিরোধের কারণে অন্ধ হয়ে গেছেন অথবা তার অহংকার তাকে প্রভাবিত করেছে, যার ফলে তিনি এখন একটি ইসলামপন্থী ও সন্ত্রাস-সমর্থক সরকারের জন্য আড়াল হয়ে উঠেছেন।দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াত-ই-ইসলামী, যার পাকিস্তানি শাখা সে দেশের অন্যতম কট্টরপন্থী দল, বাংলাদেশে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। শেখ হাসিনা এবং তার ধর্মনিরপেক্ষ দল আওয়ামী লীগের পতনের প্রথম সপ্তাহগুলোতে জামায়াত-ই-ইসলামী ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং বিশিষ্ট উদারপন্থীদের বিরুদ্ধে নিপীড়ন চালিয়েছে। তারা প্রকাশ্যে হিন্দু ও খ্রিস্টানদের মৃত্যুর হুমকি দিয়ে ধর্মান্তরিত করতে চাইছে।

বর্তমানে, পশ্চিমা গণমাধ্যমের শিরোনামের বাইরে থাকা বাংলাদেশ ১৭৫ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়ে রূপান্তরিত করছে। এর মধ্যে অনেক গোষ্ঠী আল কায়েদার তুলনায়ও উগ্র। উদাহরণস্বরূপ, হরকত-উল-জিহাদ-আল-ইসলামী-বাংলাদেশ পাকিস্তান-সমর্থিত লস্কর-ই-তৈয়বার সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যারা ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী। জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ ভারতে হামলার পরিকল্পনা করছে, আর এর একটি শাখা নিও-জামায়াত-উল-মুজাহিদিন সিরিয়ায় ইসলামিক স্টেটের জন্য যোদ্ধা নিয়োগ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশিদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

রুবিন সতর্ক করে বলেন,

বাংলাদেশের এই দ্রুত অবনতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করছেন, যা ইতিহাসের পুনরাবৃত্তির ইঙ্গিত দেয়। তিনি জোর দিয়ে বলেন, এই পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত।
Visited 371 times, 1 visit(s) today