সাগর-রুনি, তনু, ত্বকিরা কি ছিল শুধুই আন্দোলনের অজুহাত? এখন ন্যায়বিচার কেন অধরা?

সাগর-রুনি, তনু, ত্বকিরা কি ছিল শুধুই আন্দোলনের অজুহাত? এখন ন্যায়বিচার কেন অধরা?
শেয়ার করুন

নেটিজেনের কথা

হচ্ছে মুনিয়া হত্যার বিচার? সাগর রুনী মামালার খবর কি? সাগর-রুনি হত্যার ১৩ বছর পার হয়েছে। কুমিল্লায় সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার পরও ৯ বছর পার হয়েছে। ত্বকি হত্যার বিচার নাকি হতে দিচ্ছিল না ওসমান পরিবার? তারাতো এখন নেই। মিতু হত্যা মামলার খবর কি? কক্সবাজারে সমিতি পাড়ার শিহাব কবির নাহিদ হত্যায় মামলাই নাকি করা যাচ্ছে না। চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতেএতে ১৩ জন দমকলকর্মীসহ ৫১ জন নিহত এবং দুই শতাধিক আহত হন। যাদের অনেককে পঙ্গু হয়ে গেছেন। কিন্তু কোন বিচার হয়নি।

এইসব হত্যাকান্ডের বিচার কেন হয়না জানেন? এই সব হত্যাকান্ডের বিচার আপনারা কখনই চাননি। আপনারা চেয়েছেন এইসব হত্যাকান্ডকে উপলক্ষ্য করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অপরাধীকরণ বা ভিলিফাই করতে।

২০২৪ এর জুলাই অগাস্টের পরে যারা নিহত হয়েছে, সেই হত্যারও আপনারা বিচার চান না। তাদের মৃত্যুকে ব্যবহার করে শত্রুকে ঘায়েল করার সুবিধা নিতে চান।

২০০৯ সালে বিডিআর হত্যাকান্ড একটি জঘন্যতম পরিকল্পিত হত্যাকান্ড যেখানে ৫৭ জন অন ডিউটি সামরিক কর্মকর্তা সহ ৭৪ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে ঘটনার উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অপরাধীকরণ করে একটি গৃহযুদ্ধ বাধিয়ে লক্ষ লক্ষ্য মানুষ হত্যা করা। সেই ঘটনারও আপনারা বিচার চান না। এখনও আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে অপরাধীকরণ করতে নানা অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে।

কয়েকদিন আগে এব বন্ধুর সাথে কথা হচ্ছিল যিনি একজন পরহেজগার মানুষ। কথায় কথায় তিনি বললেন মুসলিম দুনিয়ার সব অপকর্ম ও দুর্দশার কারন আমেরিকা ও ইসরায়েল। তারা না থাকলে পৃথিবীতে শান্তি থাকত। আমি তাকে বললাম হ্যাঁ, তারা শয়তান, এটা ঠিক, কিন্তু শয়তানের দ্বারা মুসলিমরাই শুধু প্ররোচিত হচ্ছে কেন? বললাম আপনার কেতাব মতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, শয়তানও তিনি সৃষ্টি করেছেন। তিনিতো শয়তানকে সৃষ্টি না করলেই পারতেন। সবাই আল্লাহর পথে চলত। মানুষও সুখী থাকত আল্লাহরও তার সৃষ্টি নিয়ে তৃপ্ত থাকতে পারতেন।

কিন্তু জীবন নামক পরিক্ষার লক্ষ্য তো সেটা নয়। সত্য ও ন্যায়ের পথ থাকবে, শয়তানের প্ররোচনাও থাকবে। একজন সৎ ও বুদ্ধিমান মানুষ তার ভবিষ্যত বিবেচনা করে সত্য ও ন্যায়ের পথ বেছে নেবে। দুনিয়াতে শয়তান থাকবে না এটাতো খোদার উপর খোদকারী হয়ে গেল। দোষ শয়তানের না, তার কাজই হল মানুষকে বিভ্রান্ত করা। দোষ আপনার, আপনি বিভ্রান্ত হচ্ছেন কেন। যারা বিভ্রান্ত হবে, তারা ফল ভোগ করবে। তাই কি হচ্ছে না?

সিরাজুল হোসেন

রাজনৈতিক বিশ্লেষক 

Visited 73 times, 1 visit(s) today