গর্তের ভেতর নিখোঁজ শিশু রিফাতের গলাকাটা লাশ

গর্তের ভেতর নিখোঁজ শিশু রিফাতের গলাকাটা লাশ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের মুক্তাগাছায় ফসলি জমির গর্তের ভেতর থেকে উদ্ধার করা হলো এক নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ।

আজ সোমবার, ৩রা ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামের সরিষা ক্ষেত লাগোয়া জমির গর্ত থেকে শিশুটির মরদে উদ্ধার করে পুলিশ।

শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন।

নিহত শিশুটির নাম মো. রিফাত (১৩)। সে ওই গ্রামের নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পড়ালেখার পাশাপাশি শিশু রিফাত মাঝে মাঝে ভ্যান গাড়ি চালাতো। গত ২৭শে জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তার ভ্যান গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে।

এক পর্যায়ে রাত ১০টার দিকে রিফাতকে গলাকেটে হত্যা করে ফসলের জমিতে নিয়ে গর্ত করে মরদেহটি লুকিয়ে রাখে তারা।

এদিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রিফাতকে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার রাতে এ ঘটনায় জড়িত পার্শ্ববর্তী গ্রামের মিরাজ নামের একজনকে আটক করে পুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে মিরাজের দেওয়া তথ্যে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মো. কামাল হোসেন।

Visited 37 times, 1 visit(s) today