নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলের একটি পোস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।
তিনি দাবি করেছেন, ইউনূস সরকার সজীব ওয়াজেদ জয় ও তাঁর পরিবারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে।
১৪ই জানুয়ারি, মঙ্গলবার তিনি এই পোস্ট করেন তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে।
সজীব ওয়াজেদের বক্তব্য অনুযায়ী, ইউনূস সরকার তাঁর বিরুদ্ধে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই-এর একটি মিথ্যা প্রতিবেদন হাজির করেছে। আর সেই প্রতিবেদনের অসঙ্গতিগুলোই প্রতিবেদনটিকে মিথ্যা বলে প্রমাণ করছে।
সজীব ওয়াজেদ লিখেছেন, প্রতিবেদনে যে এফবিআই এজেন্টের নাম বলা হয়েছে, তিনি বহু বছর আগেই ওই সংস্থাটি থেকে অবসর নিয়েছেন। আর বিচার বিভাগের যে আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে, তিনি ২০১৩ সালে মারা গেছেন।
এক্স হ্যান্ডেলে সজীব ওয়াজেদ উক্ত আইনজীবীর মৃত্যু সংবাদটিও সংযুক্ত করেছেন।
ওই প্রতিবেদনে সজীব ওয়াজেদ-এর নামে যে গাড়িগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এর অধিকাংশই তিনি ২০ বছরেরও বেশি আগে কিনেছিলেন এবং পরবর্তীতে বিক্রি করে দিয়েছেন।
সেইসাথে তিনি জোর দিয়ে বলেছেন তাঁর কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই।
সজীব ওয়াজেদ এক্স হ্যান্ডেলের এই পোস্টে ইউনূস সরকারের তথাকথিত এফবিআই প্রতিবেদনের সত্যতার পক্ষে প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
সর্বশেষ, তিনি উল্লেখ করেছেন, তাঁর এবং ক্রিস্টিনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই; তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।
The unelected, unconstitutional #Yunus regime is continuing to run a smear campaign against me and my family. Recently they’ve leaked claims of a false report by the FBI. But in their stupidity they’ve exposed it as false with the following mistakes:
The FBI agent they’ve named…
— Sajeeb Wazed (@sajeebwazed) January 13, 2025
সজীব ওয়াজেদ তাঁর এই পোস্টের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে চলমান এই প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন।
কথিত এই এফবিআই প্রতিবেদনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়-এর সুস্পষ্ট জবাব স্বভাবতই প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তাঁর অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে বলে উক্ত টুইটের জবাবে অনেকেই উল্লেখ করেছেন।
