বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক: গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবদের বৈঠক: গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা
শেয়ার করুন

আজ রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি’র মধ্যে পররাষ্ট্র অফিস কনসালটেশন (FOC) অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুটি দেশের মধ্যে সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল বাণিজ্য, ভিসা নীতি, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত হত্যা, পানি বণ্টন এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসম্পর্কিত বিষয়।

বৈঠক শেষে, বিক্রম মিশ্রি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং একযোগে একটি মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

আজ সকাল ৯টায় ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকা পৌঁছান, এটি ছিল বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠক শেষে বিক্রম মিশ্রি রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এই বৈঠকটি দুই দেশের মধ্যে বিদ্যমান নানা বিষয় নিয়ে আলোচনা এবং সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Visited 31 times, 1 visit(s) today