ছাত্রদলের ডাকে বৃহস্পতিবার ৩০টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে দাওয়াত পায়নি ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “আমরা সংহতি প্রকাশ করে নিজস্ব কর্মসূচি অব্যাহত রেখেছি। অন্যান্য ছাত্রসংগঠনও নিজ নিজ কর্মসূচি করছে। আমরা অন্যদেরকে সাথে নিয়ে কর্মসূচি করার বিষয়টি বিবেচনা করে দেখছি।”
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। ছাত্রদলের কারণে অন্যকোনো সংগঠনের রাজনীতি চর্চার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদেরও কোনো অসুবিধা হচ্ছে না। অন্য সংগঠনের সাথে আমাদের নীতি ও আদর্শগত পার্থক্য আছে, কিন্তু তা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা নয়।”
