চুরির অভিযোগে মুন্সিগঞ্জে দুই যুবককে পিটিয়ে খুন

চুরির অভিযোগে মুন্সিগঞ্জে দুই যুবককে পিটিয়ে খুন
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় স্থানীয় ক্ষুব্দ লোকজনের গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা উপজেলার গোয়ালিমান্দ্রা বেদেপল্লি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালাচ্ছিলো বলে স্থানীয়রা অভিযোগ তুলেন। এসময় এক মুরগির খামারি তাদের দুজনকে সন্দেহভাজন চোর হিসেবে আটকিয়ে লোক জড়ো করেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের মারধর এলোপাথারি মারধর শুরু করেন। রাত থেকে সকাল পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় তাদের মারধর করা হয়। বুধবার সকালে পুলিশ সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তবে হাসপাতালে নেওয়ার আগেই তারা দুজন মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্থানীয় থানায় তাদের নামে চুরির কোনও মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, ওই দুজনকে সকাল সাড়ে ১০টার দিকে এক ভ্যানচালক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তারা মারা যান। তাদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় মানবাধিকার লঙ্গনের অভিযোগ করেছেন সুধীজন।

লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানোর পর জানতে পারেন, তারা মারা গেছেন। চুরির অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চুরির কোনো মামলা ছিল না।

Visited 6 times, 1 visit(s) today