সিএমপির অভিযানে অস্ত্র-ইয়াবাসহ দুইজন গ্রেফতার

সিএমপির অভিযানে অস্ত্র-ইয়াবাসহ দুইজন গ্রেফতার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে দেশি-বিদেশি অস্ত্র, বিপুল গুলি ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে আসেব তথ্য জানায় সিএমপি।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১টি ম্যাগাজিনসহ ১টি বিদেশি এসএমজি, ১টি দেশীয় পাইপগান, ৪৫৫ রাউন্ড গুলি, ১৪টি শর্টগানের কার্তুজ ও ১টি খালি কার্তুজ, ১টি চাপাতি, ১টি রাম দা, ৩টি ছোরা ও ১টি কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া ৮৮০ পিস ইয়াবা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক, ২টি বডি ওর্ন ক্যামেরা ও ১টি ব্যাটারি চার্জার, ১টি অস্ত্রের কিট বক্স, ২টি স্প্রে কিট, ১টি লোহার বেসবল ব্যাট, ১টি ড্রিল মেশিন, ২টি পলিথিন সিল মেশিন, ১টি টুলবক্স ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, রাতে অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫)কে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন পালিয়ে যায়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Visited 6 times, 1 visit(s) today