জামালপুরে কলেজ ভবনের টিন খুলে বেচে দিয়েছেন দুই ছাত্রদল নেতা

জামালপুরে কলেজ ভবনের টিন খুলে বেচে দিয়েছেন দুই ছাত্রদল নেতা
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


জামালপুরে সরকারি কলেজ ভবনের রান্নাঘরের টিন খুলে বেচে দিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ২২শে ফেব্রুয়ারি, রোববার জেলার ইসলামপুর সরকারি কলেজের টিনশেড ঘরের টিন বিক্রি দেওয়ার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে ইতিমধ্যে।

জানা গেছে, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া নানাভাবে ক্যাম্পাস ও এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সম্প্রতি তারা কালেজের পুরনো ভবনের টিন খুলে বাইরে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের হুমকি ধমকি দেওয়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে আলোচিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের লোকজনই দাবি তুলেন।

এর প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানা গেছে।

গত ২২শে ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করে দিয়েছিলেন ওই দুই ছাত্রদল নেতা।

Visited 2 times, 1 visit(s) today