নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোভা পাচ্ছে বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোভা পাচ্ছে বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি
শেয়ার করুন
❐ নিজস্ব সংবাদদাতা

তালা ভেঙে নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখা কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা। জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং তাঁর কন্যা- দলীয় সভাপতি শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর জামরুলতলা এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা প্রবেশ করেন এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত করেন।

আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়।

২০২৪ সালের জুলাই দাঙ্গার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পর আন্দোলনরত জঙ্গিরা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন,বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Visited 5 times, 1 visit(s) today