জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম, বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: হেফাজত আমির

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানের জন্য হারাম, বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: হেফাজত আমির
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণার কথা বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

একই সঙ্গে তিনি চট্টগ্রাম–২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থনের ঘোষণা দেন।

গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হেফাজত আমির বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে ভোট বা জোট করা মুসলমানদের জন্য হারাম এবং কোনোভাবেই জায়েজ নয়।

তার ভাষায়, এটি কেবল নির্বাচন নয়, বরং জামায়াতের বিরুদ্ধে একটি আদর্শিক ‘জিহাদ’।

তিনি উপস্থিত আলেম সমাজের উদ্দেশে বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও একই মতাদর্শের অংশ।

জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দলটি দ্বিনের সঠিক ব্যাখ্যা দেয় না। তাই তিনি এই ‘বাতিল শক্তি’র উত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ছাড়াও শীর্ষ আলেম-ওলামা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Visited 9 times, 1 visit(s) today