নির্বাচনী ডামাডোলের মাঝেই চট্টগ্রামে সহিংসতা বাড়ছে, ৪ মাসে ২২ খুন

নির্বাচনী ডামাডোলের মাঝেই চট্টগ্রামে সহিংসতা বাড়ছে, ৪ মাসে ২২ খুন
শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ। ভোটকেন্দ্র প্রায় ২ হাজার। নির্বাচনী ডামাডোলের মাঝেই চট্টগ্রামে সহিংসতা ও অপরাধের ঘটনা বেড়ে চলেছে। জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। হত্যা, অপহরণ ও অস্ত্রবাজিসহ অপরাধমূলক ঘটনায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় প্রার্থীরা। কেউ কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনকে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন।

গোপনে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন

গত বছরের ৩রা নভেম্বর নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা দেয় বিএনপি। এর একদিন পরেই নগরীর হামজারবাগে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর সমাবেশে হামলা হয়। এতে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি মারা যান তারই দোসর শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা।

স্থানীয়রা বলছেন, নির্বাচনী উত্তাপের মাঝে মীরসরাই, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়াসহ মহানগরের বাইরের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায়।

পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে খুনের ঘটনা ঘটেছে ২২টি, অস্ত্রবাজির ঘটনা ২৩টি। আর চট্টগ্রাম রেঞ্জে এই সংখ্যা যথাক্রমে ২০৯ এবং ২০২টি।

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড > সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

এমন পরিস্থিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয়ে রয়েছেন প্রার্থীরা।

চট্টগ্রাম-১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের হাতে হাতে অবৈধ অস্ত্র ঘুরছে। জনমনে ভীতি কাজ করছে, সন্ত্রাসী কার্যক্রম আরও বাড়তে পারে। এসব অস্ত্র উদ্ধারে দ্রুত প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।

চট্টগ্রাম-৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন, জাস্টিস কায়েম করতে না পারলে নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে কিনা তা বুঝতে পারব না। কারণ হাদি নিজেও স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তার পরের ঘটনা সবার জানা।

জামায়াতকে সুবিধা দিতেই বিএনপি নেতার আস্থাভাজন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের জামিনের ব্যবস্থা অ্যাটর্নি জেনারেলের?

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল আলম বলেন, সব লেভেল থেকে না হলেও আইনশৃঙ্খলা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।

এরইমধ্যে কয়েকজন প্রার্থী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তাকে। তবে সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ নিয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রার্থীদের শঙ্কা আমলে নিয়েছি আমরা। এ নিয়ে সংশ্লিষ্ট সরকার, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কথা বলা হয়েছে। তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন।

Visited 20 times, 1 visit(s) today