সরকারের উচ্চপর্যায়ের প্রবল চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে জাতীয় দলকে না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।
এর নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গেছে, আজ বিসিবি পরিচালকদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ কারণে বিসিবি তাদের পূর্বের ‘নমনীয়’ অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়।
শনিবার রাতেও বিসিবির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের বিষয়ে ‘বাস্তবতার’ কথা জানিয়ে কিছুটা নরম সুর প্রকাশ করা হয়েছিল। উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যেখানে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে নিরাপত্তা পান না, সেখানে পুরো দলের ভারত সফর অসম্ভব। যদিও বিতর্কিত এই উপদেষ্টা সমালোচনারও শিকার হচ্ছিলেন।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে রেকর্ড মূল্যে দল পাওয়া মোস্তাফিজুর রহমানকে রাজনৈতিক চাপে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। বাংলাদেশে চলমান ভারত বিরোধী অস্থিরতা এর পেছনে রাখে ভূমিকা।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দলকে ভারতে পাঠানো যাবে না। এরপরই বোর্ড সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরাপদ দেশে (যেমন শ্রীলঙ্কা) আয়োজন না করা হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকবে।
বিসিবি খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এই সিদ্ধান্তের ফলে আইসিসি এবং বিসিসিআই-এর সঙ্গে বিসিবির ক্রিকেটীয় সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
