স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি আরও এক দফা বদলে গেল। এবার খরচ বাঁচাতে টুর্নামেন্টের মাঝপথে একটি ভেন্যুই কমিয়ে দিয়েছে। এতে চট্টগ্রাম পর্ব সম্পূর্ণ বাতিল করে সিলেট পর্বের সময় ১২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আগের সূচি অনুযায়ী, বর্তমানে চলমান সিলেট পর্ব ২ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল এবং চট্টগ্রাম পর্ব ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
পরিবর্তিত সূচি অনুযায়ী, সিলেট পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্টটি ঢাকায় ফিরবে এবং ১৫ জানুয়ারি থেকে সেখানে খেলা শুরু হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচগুলো ৪ জানুয়ারি নিয়ে যাওয়া হয়। যদিও ৩ জানুয়ারিতেই সিলেট পর্ব শেষ করা যেত, কারণ সেদিন কোন ম্যাচ নেই।
বিপিএলে চট্টগ্রাম পর্বের আগের সূচির মাঝেও দুই দিন বিরতি ছিলো। ৩০ ডিসেম্বরের স্থগিত ম্যাচ সেই সময় নিয়ে গিয়েও জটিলতা এড়ানো যেত। চট্টগ্রাম পর্ব রাখা যেত। কিন্তু সূত্র থেকে জানা গেছে বিপাকে পড়া বিসিবি খরচ কমাতে ভেন্যু বাতিল করেছে।
বিপিএল সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, টুর্নামেন্ট চট্টগ্রামে স্থানান্তরের লজিস্টিক চ্যালেঞ্জের পাশাপাশি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দলের দেশত্যাগের বিষয়টিও এই পরিবর্তনের একটি কারণ।
ম্যাচের দিনগুলো অপরিবর্তিত থাকলেও সংশোধিত সূচিতে নতুন ম্যাচ শিডিউল ঘোষণা করা হয়েছে। সিলেট স্ট্রাইকার্স এখন তাদের ১০টি লিগ ম্যাচের মধ্যে ৯টিই খেলবে সিলেটে, অন্যদিকে চট্টগ্রাম রয়্যালসকে তাদের লিগের শেষ তিনটি ম্যাচ টানা ঢাকায় খেলতে হবে।
কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ২৩ জানুয়ারির ফাইনাল ম্যাচের তারিখগুলো অপরিবর্তিত রাখা হয়েছে।
বিপিএল ১২-এর অবশিষ্ট (সংশোধিত) সূচি:
• ১ জানুয়ারি: সিলেট টাইটানস বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা), রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ২ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা), সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা), সিলেট।
• ৪ জানুয়ারি: সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা), ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ৫ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটানস (দুপুর ১টা), চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ৭ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা), চট্টগ্রাম বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ৮ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা), ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ৯ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা), নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা), সিলেট।
• ১১ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা), নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ১২ জানুয়ারি: সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স (দুপুর ১টা), রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা), সিলেট।
• ১৫ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা), রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস (সন্ধ্যা ৬টা), ঢাকা।
• ১৬ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ২টা), চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৭টা), ঢাকা।
• ১৭ জানুয়ারি: রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (দুপুর ১টা), চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস (সন্ধ্যা ৬টা), ঢাকা।
• ১৯ জানুয়ারি: এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ স্থান, দুপুর ১টা); কোয়ালিফায়ার ১ (১ম বনাম ২য় স্থান, সন্ধ্যা ৬টা), ঢাকা।
• ২১ জানুয়ারি: কোয়ালিফায়ার ২ (Q1-এ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী, সন্ধ্যা ৬টা), ঢাকা।
• ২৩ জানুয়ারি: ফাইনাল (Q1 জয়ী বনাম Q2 জয়ী, সন্ধ্যা ৭টা), ঢাকা।
