নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখাকে সংগঠনের সাংগঠনিক ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতিমুক্ত পদ্ধতিতে সবার জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণ, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতেই এই শাখা ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

