ঢাকায় শেখ হাসিনার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সরকারকে আহ্বান দেশটির পার্লামেন্ট সদস্যদের

ঢাকায় শেখ হাসিনার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতে ব্রিটিশ সরকারকে আহ্বান দেশটির পার্লামেন্ট সদস্যদের
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশে ফিরলে তাঁর যেন মৃত্যুদণ্ড কার্যকর করা না হয়, সে বিষয়ে ঢাকার কাছ থেকে নিশ্চয়তা আদায়ের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিক।

পার্লামেন্ট সদস্যরা (এমপি) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আইনি প্রক্রিয়ার একটি স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন।

ব্রিটিশ এমপিরা চান যুক্তরাজ্য সরকার যেন এই নিশ্চয়তা দেয় যে, দেশে ফেরার পর শেখ হাসিনা নির্যাতন, গুম এবং রাজনৈতিক সহিংসতার শিকার হবেন না। এছাড়া দেশে ফেরা, যাতায়াত, আদালতে হাজিরা এবং আটক থাকাকালীন সময়ে তাঁর ওপর যেকোনো ধরনের শারীরিক হামলার বিরুদ্ধেও তারা নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন।

এমপিদের প্রত্যাশা, শেখ হাসিনা যেন তাঁর পছন্দমতো আইনজীবী নিয়োগের সুযোগ পান, তার দণ্ড ও সাজার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ পান এবং যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনা নিশ্চিত করা হয়।

তারা অমীমাংসিত তথ্যপ্রমাণ এবং বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগগুলো জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মাধ্যমে স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

এই চিঠিতে স্বাক্ষরকারীরা হলেন— কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।

এদিকে, বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন বলে শেখ হাসিনা জানানোর এক দিন পরই তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন।

Visited 193 times, 65 visit(s) today