প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা
শেয়ার করুন

 স্থানীয় প্রতিনিধি

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী বাবু (২৬)কে পিটিয়ে হত্যা করেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

 

২৩ জুন সকালে মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীরা মিছিল করেন। মিছিলে অংশগ্রহণের জের ধরে ক্ষুব্ধ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দিনভর মিছিলে অংশ নেওয়া আওয়ামীলীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা চালায় বলে স্থানীয় সুত্রে জানা যায়। পুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগের তিনজনকে গ্রেপ্তারও করে।

 

সন্ধ্যায় সাদেকপুর এলাকার যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা চুনারচরের আখতার পোদ্দারের দোকানের পাশে একা পেয়ে সংঘবদ্ধভাবে ঝাপিয়ে পরে মাহবুবের উপর। তারা উপর্যুপরি পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ফেলে যায় মাহবুবকে।

স্থানীয়রা মাহবুবকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

 

মাহবুব ধাড়ী বাবু আজ (বুধবার) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানানো হয়, এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

Visited 21 times, 1 visit(s) today