নাশকতার অভিযোগে আওয়ামী লীগ দমনে মাঠে নামার ঘোষণা সরকারের, বিএনপি’র মব ও পুলিশি নির্যাতনকে সরকারি সীলমোহর

নাশকতার অভিযোগে আওয়ামী লীগ দমনে মাঠে নামার ঘোষণা সরকারের, বিএনপি’র মব ও পুলিশি নির্যাতনকে সরকারি সীলমোহর
শেয়ার করুন

ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার ঘোষণা ক্ষমতাসীন দলের,
নাশকতাকারী শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশাসনের নির্দেশ

 

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬।


রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এতদিন বিএনপির নেতাকর্মীদের মব সৃষ্টি, হামলা, ভাঙচুর ও পুলিশি হয়রানি নির্যাতনকে এবার সরকারি উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে বিএনপি সরকার।

এসব ঘটনা প্রতিরোধের নামে সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবেও আওয়ামী লীগকে মোকাবিলার লক্ষ্যে ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকার পরিকল্পনা নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। দলটির মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোকেও বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামানো হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে কথিত নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এসব বিচ্ছিন্ন অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তার সুনির্দিষ্ট তদন্ত ও প্রমাণ প্রকাশের আগেই ঘটনাগুলোকে আওয়ামী লীগের পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার প্রবণতা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যেখানে ককটেল নিক্ষেপে ধৃতদের ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে।

বিশেষ করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয়কে অপরাধের পূর্বনির্ধারিত প্রমাণ হিসেবে বিবেচনা করা হলে নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি, নির্বিচার গ্রেপ্তার এবং রাজনৈতিক অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতদিন বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, মব সৃষ্টি এবং পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে। এখন নাশকতা প্রতিরোধের নামে রাষ্ট্রীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার এই উদ্যোগ সেই অভিযোগগুলোকে সরকারি পর্যায়ে বিস্তৃত করার সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সমালোচকেরা।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের হলেও তার প্রয়োগ যেন রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ারে পরিণত না হয়, সেটিই এখন বড় প্রশ্ন।

নাশকতার প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং
রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে হয়রানি না করার মধ্যে পার্থক্য বজায় রাখতে পারবে কি বিএনপি সরকার?

Visited 1 times, 2 visit(s) today